আমাদের সম্পর্কে
রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান, যা ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দর–এর শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ এক পূর্ণাঙ্গ শিক্ষা প্রদান করার প্রতিশ্রুতি রক্ষা করে আসছে।
আমাদের লক্ষ্য
মানসম্পন্ন শিক্ষা প্রদান
চরিত্রবান, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা
আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা নিশ্চিত করা
শিক্ষার্থীর মানসিক, শারীরিক ও নৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা
🎓 আমাদের বিশেষত্ব
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পাঠদান
নিয়মিত ক্লাস টেস্ট, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষা
দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ রেমেডিয়াল ক্লাস
Spoken English ও Computer প্রশিক্ষণ
মাল্টিমিডিয়া ক্লাস ও আধুনিক বিজ্ঞান ল্যাব
ক্রীড়া, সাংস্কৃতিক, বিতর্ক, পাঠচক্রসহ সহশিক্ষামূলক কার্যক্রম
শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও চারিত্রিক উন্নয়নে বিশেষ ব্যবস্থা
অভিভাবক–শিক্ষক নিয়মিত যোগাযোগ
পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্ত শিক্ষাবান্ধব পরিবেশ
আমাদের প্রতিশ্রুতি
আমরা বিশ্বাস করি—সঠিক শিক্ষা শুধু বইয়ের ভিতর সীমাবদ্ধ নয়; এটি একজন শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা, মূল্যবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা ও মানবিকতা গড়ে তোলে। রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ সেই লক্ষ্যেই প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে বদ্ধপরিকর।
📚 শ্রেণি ও বিভাগ
৩য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত—
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা